অভিনেত্রী পরীমনিকে হত্যা চেষ্টার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ঢাকা বোট ক্লাবে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে সাভার থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী পরীমনি।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী পরীমনি পুলিশের পক্ষ থেকে আইনী সর্বোচ্চ সুবিধা পাবেন বলেও জানান তিনি। এর আগে, অভিনেত্রী পরীমণিকে নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর মিরপুর বিভাগের রূপনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। নির্যাতনের অভিযোগ জানাতে রোববার রাতে সংবাদ সম্মেলন করেন এই অভিনেত্রী। বুধবার রাতে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে চলচ্চিত্রের এই নায়িকাকে নির্যাতন ও হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।





















