অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় সহপাঠীকে গ্রেফতারের নির্দেশ
- আপডেট সময় : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ২০২২ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্ররোচণার দেয়ার অভিযোগ ওঠা শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মানকে সাময়িক বহিষ্কারের পর দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে এ ঘটনায় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে। এর আগে, ফেসবুকে ‘এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। ফেসবুক পোস্টে সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে তার মৃত্যুর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন।
























