অপশাসন বিতাড়িত করতে হলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
অপশাসন বিতাড়িত করতে হলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে জাতীয় ঐক্যমতের জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগ সরকার হটিয়ে দেশ পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করতে দলের নেতাদের প্রতি আহবান জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, সরকারের পতন নিশ্চিত করতে প্রতি মুহূর্তই ঐক্যবদ্ধ হয়ে মাঠে-প্রান্তরে ঘুরে বেড়াতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বার্থের কথা বিবেচনা করে জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠা করতে হবে।























