অনুশীলনে যোগ দিয়েছেন লঙ্কা ফেরত ক্রিকেটাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন লঙ্কা ফেরত ক্রিকেটাররা। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না করেই বিশেষ অনুমতিতে অনুশীলনে যোগ দেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই।
ক্রিকেটারদের হোম কোয়ারেন্টিন কমানোর আবেদনে সবুজ সংকেত দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তাই কোভিড নেগেটিভ হয়েই তারা ঈদের আগে শেষ অনুশীলনে যোগ দিয়েছেন। সঙ্গী ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। বোলিং কোচ ওটিস গিবসন দেশে ফিরে গেলেও হেড কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক ছিলেন অনুশীলনে। ঈদের ছুটি কাটিয়ে এক সপ্তাহ পর আবারও শুরু হবে অনুশীলন।



















