করোনার কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশী অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে :পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৬৭২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে বিদেশী অতিথিদের আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, যেসব বিদেশি অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছিল, তাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে। দুপুরে আন্তর্জাতিক মাতৃর্ভাষা ইন্সটিউটে মুজিব জন্মশতবর্ষ উদযাপন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন তথ্য জানান ড. মোমেন। তিনি জানান, চীন, দক্ষিন কোরিয়া, ইতালি, ইরানের পর সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের ব্যাপারে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে।
করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সংক্ষেপ করা হয়েছে মুজিববর্ষের অনুষ্ঠান। নানান দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিদের এই অনুষ্ঠানে আসার কথা থাকলেও তারা এখন আর আসছেন না। মুজিব জন্মশতবর্ষ উদযাপন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
চার দেশের সাথে নতুন করে যোগ হওয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের ব্যাপারে বিশেষ সতর্কতা আরোপ করা হয়েছে বলে জানান ড. এ কে আবদুল মোমেন।
কুয়েত ও কাতার থেকে ছুটিতে দেশে আসা ব্যক্তিরা করোনার কারনে চাকুরীতে কোন সমস্যা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, সংশ্লিষ্ট দেশের দুতাবাস বিষয়টি নিয়ে কাজ করেছে।
















