করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষ উদযাপনে বিদেশি অথিতিদের আগমনে প্রভাব পড়বে :পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষ উদযাপনে বিদেশি অথিতিদের আগমনে প্রভাব পড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
সকালে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, করোনার প্রভাবে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারো সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি। ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠানসহ বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী।

























