বান্দরবান সদর উপজেলার জামছড়িতে অস্ত্রধারীর গুলিতে দু’জন নিহত
- আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায় অস্ত্রধারীর গুলিতে দু’জন নিহতের ঘটনায় মানব বন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে শহরের প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, ক্যাপ্টেন তারু মিঞা ও কাজী নাছিরুল আলম। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। এদের অবৈধ তৎরপতা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর জোরালো ভূমিকা রাখার আহবান তাঁরা। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরের এক দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় একদল অস্ত্রধারী। এতে ঘটনাস্থলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা নিহত হন এবং ঘটনাস্থলে থাকা বাখইং মারমা নামে এক বৃদ্ধ আতঙ্কে স্ট্রোক করে মারা যায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও পাঁচজন।

























