১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালের চরবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য নির্মিত গুচ্ছগ্রামের ঘর বরাদ্দে টাকা লেনদেনের অভিযোগ

এস. এ টিভি
  • আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৭৫৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের চরবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য নির্মিত গুচ্ছগ্রামের ঘর বরাদ্দে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। যে বেশী টাকা দিতে পারছে, ঘর বরাদ্দ দিতে তালিকায় তারই নাম তোলা হচ্ছে। সহায়-সম্বলহীন মানুষগুলোর পক্ষে টাকা দিতে না পারায় তালিকায় নাম উঠছে না। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আর জেলা প্রশাসক বললেন, টাকা উত্তোলনকারীরা প্রতারক।

যাদের কোন মাথা গোজার ঠাঁই নেই এমন হতদরিদ্রদের মাঝে জমিসহ ঘর বরাদ্দ দিতে চরবাড়িয়া ষাট পরিবারের জন্য ষাটটি টিনের ঘর তৈরি করা হয়। প্রতিটি ঘরে সরকারি বরাদ্দ এক লাখ টাকা। কিন্তু ঘরগুলো এতটা নিম্নমানের করা হয়েছে তাতে ৩০ হাজার টাকাও খরচ হয়নি। বরাদ্দ দেয়া টাকার অর্ধেকই লুটপাট হয়েছে বলে অভিযোগ দরিদ্রদের। ঘরগুলো যাদের বরাদ্দ দেয়ার কথা, তারা তো পাচ্ছেই না, যাদের ঘর আছে এমন ব্যক্তিদের মাঝে টাকার বিনিময়ে বরাদ্দ দেয়া হচ্ছে। ঘর উত্তোলন থেকে শুরু করে বরাদ্দে স্থানীয় চেয়ারম্যান সর্বেসর্বা থাকায়, তার বিরুদ্ধে কেউ টু শব্দ পর্যন্ত করতে সাহস পাচ্ছে না।

টাকা লেনদেনের অভিযোগ প্রমান করতে পারলে, পদত্যাগের ঘোষণা দিলেন চরবাড়িয়ার চেয়ারম্যান। আর জেলা প্রশাসক বললেন, যারা টাকা নিচ্ছে তারা প্রতারক, তাদের ধরতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেবল চরবাড়িয়া নয়. জেলার দশ উপজেলার প্রতিটি গুচ্ছগ্রামের ক্ষেত্রেই ঘর নির্মাণ ও বরাদ্দে অনিয়মের অভিযোগ রয়েছে। অবৈধ টাকার লেনদেন বন্ধ করে বরাদ্দকৃত টাকায় গুচ্ছগ্রামের ঘর নির্মাণ এবং প্রকৃত ভূমিহীন ও নদী ভাঙ্গুলী মানুষের মাঝে বরাদ্দের দাবিতে আন্দোলনে নেমেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষানী সভা।
পিটিসি:

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের চরবাড়িয়ায় হতদরিদ্রদের জন্য নির্মিত গুচ্ছগ্রামের ঘর বরাদ্দে টাকা লেনদেনের অভিযোগ

আপডেট সময় : ১১:২৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০