নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতা।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই জামিন আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে এ মামলায় মির্জা ফখরুলসহ ৩৫ নেতাকর্মী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।























