কৃষিজমি, পরিবেশ ও জলাধার রক্ষা করে প্রকৌশলীদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান
- আপডেট সময় : ০২:৩৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭৯২ বার পড়া হয়েছে
কৃষিজমি, পরিবেশ ও জলাধার রক্ষা করে প্রকৌশলীদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুজিববর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২৩ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে সরকার। তাই দেশের প্রতিটি উপজেলায় নির্মাণ করা হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সারাদেশের প্রায় ৫ লাখ প্রকৌশলীদের সংগঠন আইডিইবি‘র এই জাতীয় সম্মেলন। এবারের কনফারেন্সে অস্ট্রেলিয়া, ইউকে, জাপান, চীন, ভারতসহ বিভিন্ন দেশের কারিগরি বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামির সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে সরকার। সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে, শহরের মতো গ্রামেও নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রকৌশলীদের সহযোগিতা চান তিনি। পরিবেশ ও কৃষিজমি ঠিক রেখে প্রকৌশলীদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান সরকার প্রধান। নৌকায় ভোট দিয়ে ঢাকায় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে নির্বাচত করায় নগরবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


























