০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ১৫১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোলার স্কেটিংকে অলিম্পিক পর্যায়ে নিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম। তবে এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক মানের ট্র্যাক, উন্নত সরঞ্জাম, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবসহ বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) ফেডারেশনের নবগঠিত ২৯ সদস্যের অ্যাডহক কমিটির প্রথম সভায় এসব বিষয় উঠে আসে। সভাপতি কায়েস আহমেদ সেলিমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন। এতে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় ফেডারেশনের বর্তমান অবস্থা, খেলাটির সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সদস্যরা জানান, দেশে আন্তর্জাতিক মানের স্কেটিং ট্র্যাক না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে খেলোয়াড়দের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এ সংকট কাটাতে দ্রুত একটি আন্তর্জাতিক মানের ট্র্যাক নির্মাণে সরকারের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেন তাঁরা। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়েও মানসম্মত মাঠ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

উন্নতমানের স্কেটিং বুট, চাকা ও বিয়ারিংসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবকেও বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন সদস্যরা। এসব সরঞ্জাম সহজলভ্য করার পাশাপাশি সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করার প্রস্তাব আসে। পর্যাপ্ত স্পন্সর না থাকায় প্রশিক্ষণ, প্রতিযোগিতা আয়োজন ও আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তাঁরা। এ ক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠান ও বেসরকারি পৃষ্ঠপোষকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

খেলোয়াড়দের আবাসন ও খাবারের বিষয়টিও সভায় আলোচনায় আসে। ফেডারেশনের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বলেন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও ধরে রাখতে অনুশীলনের পাশাপাশি তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। রোলার স্কেটিংয়ে বাংলাদেশের অর্জনগুলো গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এ ছাড়া রাজধানীর শাহবাগের জিয়া শিশু পার্কে স্কেটিংয়ের সুযোগ ফিরিয়ে আনার দাবি জানান এক সাবেক স্কেটার ও কমিটির সদস্য। আগে পার্কটিতে অনুশীলনের জন্য ট্র্যাক থাকলেও পার্ক বন্ধ হওয়ার পর সেই সুযোগ আর নেই বলে জানান তিনি। জবাবে সভাপতি বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সদস্যদের প্রস্তাব শুনে কায়েস আহমেদ সেলিম বলেন, রোলার স্কেটিংকে অলিম্পিক পর্যায়ে নেওয়ার লক্ষ্য নিয়েই তাঁরা কাজ করতে চান। বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করে খেলাটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ জন্য কমিটির সদস্য, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন বলেন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, খেলোয়াড়দের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং পৃষ্ঠপোষকতা বাড়ানোর মাধ্যমে রোলার স্কেটিংকে এগিয়ে নেওয়া সম্ভব।

সভা শেষে ফেডারেশন কার্যালয়ের নিচে অনুশীলনরত শিশু স্কেটারদের সঙ্গে সময় কাটান সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁরা শিশুদের খেলার খোঁজখবর নেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। নতুন নেতৃত্বের কাছ থেকে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন খেলোয়াড় ও অভিভাবকেরা। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটির উদ্যোগে স্কেটিংয়ের সুযোগ-সুবিধা বাড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো করার পথ তৈরি হবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরকারি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাসুদ আহমেদ মিলন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ

আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬