শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারী হিসেবে নয়, বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আসামি হিসেবেই ফেরত চাওয়া হবে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বছরের পর বছর ধরে শেখ হাসিনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন। দেড় হাজার মানুষকে হত্যার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি কোনো সাধারণ ট্রাভেলার নন, বরং ফাঁসির আসামি। তাই তার দেশে প্রত্যাবর্তনের বিষয়টিও সাধারণভাবে বিবেচনা করা হবে না।
হুমায়ুন কবির বলেন, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি কীভাবে ফিরবেন? তাকে আসামি হিসেবেই ভারত সরকারের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হবে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
পাসপোর্ট ইস্যু নিয়ে মন্তব্য
শেখ হাসিনার পাসপোর্ট-সংক্রান্ত বিষয় নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এ প্রসঙ্গে বলেন, পাসপোর্টের বিষয়টি হাস্যকর। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যিনি মারা গেছেন, তাকে নিয়ে রাষ্ট্রের সময় নষ্ট করার প্রয়োজন নেই।
ভারতের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার তাকে সাধারণ নাগরিক বা ভ্রমণকারী হিসেবে বিবেচনা করছে না। বরং বিচারিক প্রক্রিয়ার আওতায় একজন আসামি হিসেবে প্রত্যর্পণের বিষয়টি সামনে রাখছে।
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর বিষয়টিও সরকারের অবস্থানের অংশ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন হুমায়ুন কবির।




















