০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল ২৩ নভেম্বর, আবেদন পৌনে ১১ লাখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৫১৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্রের আবেদন জমা পড়েছে। এসব আবেদন করেছেন ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ১১টি বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন শিক্ষার্থীরা।

এর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি। ঢাকা বোর্ডে এই তিনটি পত্রে সবচেয়ে বেশি পুনর্মূল্যায়নের আবেদন এসেছে।

এ ছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।

কোন বিষয়ে কত আবেদন

মানবিক বিভাগের শিক্ষার্থীরা পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে আবেদন করেছেন। সমাজকর্ম বিষয়ে আবেদন জমা পড়েছে ১ হাজার ৯৯৭টি।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন এসেছে। বিষয়টির প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে আবেদন জমা পড়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে।

ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম কেন

ইংরেজি ও আইসিটি বিষয়ে পাসের হার কম হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষক সংকটও পাসের হার কম হওয়ার অন্যতম কারণ।

তার ভাষ্য অনুযায়ী, অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হচ্ছে।

তিনি আরও মনে করেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটি তুলনামূলক সহজবোধ্য হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য এ বিষয়ের পাঠ্যসূচি বেশ কঠিন।

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ৬ দশমিক ২ শতাংশ।

কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আবেদনের শেষ সময় ছিল রোববার দুপুর ১২টা পর্যন্ত।

এসএসসির পুনর্মূল্যায়নে পরিবর্তন হয়েছিল যাদের ফল

এর আগে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছিল।

সেবার ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন। পুনর্মূল্যায়নের পর ফেল থেকে পাস করেন ৪ হাজার ৫৮৫ জন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এ ছাড়া প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়।

এ কারণে এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল নিয়েও শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী ২৩ নভেম্বর প্রকাশিতব্য ফলের দিকে তাকিয়ে রয়েছেন আবেদনকারী শিক্ষার্থীরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এইচএসসি পুনর্মূল্যায়নের ফল ২৩ নভেম্বর, আবেদন পৌনে ১১ লাখ

আপডেট সময় : ০১:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬