১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রতিমন্ত্রী টুকু জানালেন

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের আগে টাঙ্গাইল শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। পরে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এবারের দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে উৎসব উদযাপন করেছেন। সনাতন ধর্মাবলম্বীরাও সরকারের নেওয়া নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এ বছর দুর্গাপূজার ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদানের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এ কারণে সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো—‘সবার আগে বাংলাদেশ’। তিনি যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন। এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার

বিগত সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের অনেকে নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের আস্থা ও প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তাঁরা যে প্রত্যাশা করেছিলেন, সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে তা পূরণ করতে পেরেছে। এ জন্য তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করাই বিএনপির আদর্শ। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সরকারের দায়িত্ব।

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে উদ্যোগ

টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতা নিয়ে টাঙ্গাইল থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দূর করতে কাজ চলছে। ইতিমধ্যে এ বিষয়ে ভালো সাড়া পাওয়া গেছে।

তিনি বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন করতে চান। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আগামী দিনগুলোতে কার্যক্রম আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যারা

কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জী।

এ ছাড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রতিমন্ত্রী টুকু জানালেন

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার

আপডেট সময় : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬