০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চালিয়ে যাবে সিটি করপোরেশন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হামলা ও ভাঙচুরের অভিযোগ

ডিএনসিসি প্রশাসক বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহনকর্মী, সাংবাদিক ও কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে।

তার দাবি, সংঘর্ষের একপর্যায়ে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিকল্পিতভাবে মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগও করেন তিনি।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

শফিকুল ইসলাম খান বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পুলিশের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষ্য, উচ্ছেদ অভিযান চলার সময় সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন এবং ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়। আজকের ঘটনায় সেটি প্রমাণ হয়েছে। নগরবাসীর চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করা সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

স্থানীয় জনগণকে অভিযানে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, তিনি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার সূত্রপাত যেভাবে

উল্লেখ্য, বুধবার মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মিরপুরে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

আপডেট সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬