০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান, চতুর্থ দফায় আটক ৩৭৯

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৮৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। চতুর্থ দফার এ অভিযানের পর জেলায় মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।

১৮ থানায় একযোগে অভিযান

পুলিশ জানায়, কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং বিরোধী অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হচ্ছে। কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন স্থান, বিভিন্ন আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

চতুর্থ দফার অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

যাচাই-বাছাই শেষে নেওয়া হবে ব্যবস্থা

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আটক ৩৭৯ জনের কেউ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাইয়ে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আগের তিন দফায় আটক ১,২৯৭

এর আগে কুমিল্লায় তিন দফায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে ১ হাজার ২৯৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য না পাওয়ায় অনেককে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

চতুর্থ দফায় আরও ৩৭৯ জন আটকের ফলে কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান, চতুর্থ দফায় আটক ৩৭৯

আপডেট সময় : ১২:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬