০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশ ও বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না। এ কারণে সংসদের পাশাপাশি রাজপথেও বিরোধী দলকে সক্রিয় হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদে বিভিন্ন বিষয়ে নোটিশ দেওয়ার দাবি

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে একাধিক নোটিশ দেওয়া হয়েছে। এসব নোটিশে জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো জনস্বার্থের বিষয় তুলে ধরা হয়েছে। তবে সব নোটিশ আলোচনার সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তাঁর ভাষ্য, বিরোধী দলের জনবান্ধব প্রস্তাব ও নোটিশ সংসদে যথাযথ গুরুত্ব পেলে অনেক সমস্যাই সেখানে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার কারণে এসব বিষয়ে পর্যাপ্ত আলোচনা না হওয়ায় বিরোধী দলের সংসদের বাইরে কর্মসূচি দেওয়ার প্রয়োজন হচ্ছে।

তেলের সংকট নিয়ে কমিটি গঠনের উদাহরণ

মতবিনিময় সভায় সংসদে তেলের সংকট নিয়ে দেওয়া একটি নোটিশের উদাহরণও তুলে ধরেন জামায়াত আমির। তিনি জানান, ওই নোটিশের পর সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে মোট ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।

শফিকুর রহমানের দাবি, কমিটি গঠনের পর তেল নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কিছুটা কমে যায়। তাঁর মতে, সংসদে জনস্বার্থের বিষয়গুলো নিয়ে কার্যকর আলোচনা হলে সমস্যার সমাধানে বাস্তব উদ্যোগ নেওয়া সম্ভব।

সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয়তার কথা

ডা. শফিকুর রহমান বলেন, তারা সংসদে টেবিল বা ফাইল ছুড়ে মারার মতো বিরোধী দল হতে চান না। অসভ্য আচরণেও তাদের আগ্রহ নেই। তবে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন হলে রাজপথেও বিরোধী দল সক্রিয় থাকবে।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও বক্তব্য

সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তাঁর দাবি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকট শুরু হয়েছে। একই সঙ্গে নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর সেগুলোর কিছু বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ

বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন শফিকুর রহমান। তাঁর দাবি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। সরকার নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও বাস্তবে বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে প্রশ্ন করেন। ডা. শফিকুর রহমান এসব প্রশ্নের জবাব দেন এবং বিরোধী দল হিসেবে সংসদে ও রাজপথে তাদের ভূমিকা নিয়ে বক্তব্য তুলে ধরেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬