০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক দিনের সফরে তিনি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি সিলেট সার্কিট হাউসে যাবেন।

দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাবেন।

মাজার জিয়ারত শেষে বিকেলে নগরভবন এলাকায় যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নগরভবনের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে। রাত ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।

সফর ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি

রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি চলছে আলোকসজ্জা ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

রাষ্ট্রপতির কর্মসূচির স্থান ও যাতায়াতের পথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফর ঘিরে নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।

নিরাপত্তায় এসএসএফ-পিজিআর

রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এ উপলক্ষে গত শনিবার সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। রাষ্ট্রপতির নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির প্রথম সিলেট সফর ঘিরে নগরবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:১৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬