০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

১৫–৪০ মিনিটে লাগেজ না দিলে জরিমানা করবে সিভিল এভিয়েশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট অবতরণের পর ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ সরবরাহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

নির্ধারিত সময়ে লাগেজ সরবরাহ

মন্ত্রী বলেন, ফ্লাইট অবতরণের ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে ব্যাগেজ হ্যান্ডেল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ সরবরাহ না হলে সিভিল এভিয়েশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করতে পারবে।

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে জাপানি কনসোর্টিয়াম ও সুমিতমোকে জানানো হয়েছে।

ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে। টার্মিনাল নির্মাণে জাইকার ঋণ নেওয়া হয়েছে। এরই মধ্যে সিভিল এভিয়েশনের আয় থেকে সেই ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে। তবে টার্মিনাল থেকে এখনো কোনো আয় আসছে না।

তিনি বলেন, দ্রুত উদ্বোধন করে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করতে চায় সরকার। তবে চালুর আগে স্ক্যানার ও ইমিগ্রেশনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তুত করতে হবে।

স্ক্যানার ব্যবস্থাপনা করবে কাস্টমস। ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব প্রস্তুতি শেষ করে ডিসেম্বরে টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

১৬ ডিসেম্বরের ডেডলাইন

মন্ত্রী জানান, জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা মঙ্গলবার থেকেই শুরু হবে। তাদের ১৬ ডিসেম্বরের মধ্যে অপারেশন শুরু করার সময়সীমা দেওয়া হয়েছে।

বর্তমান কাজের গতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনাল প্রস্তুত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর ধাপে ধাপে ৫ থেকে ৬ মাসের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৫–৪০ মিনিটে লাগেজ না দিলে জরিমানা করবে সিভিল এভিয়েশন

আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬