ইউএসজিআইএসের সঙ্গে যুক্ত হলেন ড্যানিয়েল ট্রিপ
- আপডেট সময় : ০২:২৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রভিত্তিক অভিবাসন সেবাদানকারী প্রতিষ্ঠান ইউএস গ্লোবাল ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসজিআইএস) নেতৃত্বে যুক্ত হয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক ভিসা প্রধান ড্যানিয়েল ট্রিপ। প্রতিষ্ঠানটির চিফ ইমিগ্রেশন কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের এল–১ ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবেন। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছেন কান্ট্রি ম্যানেজার শেখ দোদুল।
ড্যানিয়েল ট্রিপ দীর্ঘদিন ঢাকাস্থ মার্কিন দূতাবাসে ভিসা প্রধান (ভিসা চিফ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন ভিসা প্রক্রিয়া, সাক্ষাৎকার পদ্ধতি ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে তার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ইউএসজিআইএস মনে করে, তার এই অভিজ্ঞতা প্রতিষ্ঠানের সেবার মান আরও বাড়াবে এবং আবেদনকারীদের আরও সঠিক ও কার্যকর প্রস্তুতি নিতে সহায়তা করবে।
অন্যদিকে, শেখ গালিব রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত একজন অভিজ্ঞ কনসালট্যান্ট ও উদ্যোক্তা। ক্যারিয়ারে তিনি অ্যাকসেঞ্চার, মাইক্রোসফট, জেপি মরগান চেজ, ক্যাপিটাল ওয়ান, আইবিএম, ক্যাপজেমিনি, ডিজনি, পিএনসি ও টি-মোবাইলসহ বিভিন্ন ফরচুন ১০০ প্রতিষ্ঠানের বড় প্রযুক্তি প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন।
পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল বিভাগ – যেমন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS), ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS), ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয়ে (Executive Office of the President) প্রযুক্তিবিষয়ক পরামর্শক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি উদ্যোক্তা হিসেবে যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণ ও অভিবাসন-সংক্রান্ত পরামর্শক সেবায় নিযুক্ত আছেন।
সম্প্রতি কমিউনিটি ও রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় হয়েছেন শেখ গালিব রহমান। যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় অভিবাসীদের, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির নাগরিক অংশগ্রহণ ও ভোটাধিকার সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের (NAVA) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। কমিউনিটিতে তার এই সম্পৃক্ততা প্রতিষ্ঠানের নেতৃত্বকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছে ইউএসজিআইএস।
উল্লেখ্য, ইউএসজিআইএস মার্কিন কোম্পানি নিবন্ধন, হিসাবরক্ষণ, ব্যাংকিং সহায়তা, ইউএসসিআইএস-সম্মত ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, অফিস স্থাপন, ভিসা আবেদন, সাক্ষাৎকার প্রস্তুতি এবং গ্রিন কার্ড প্রক্রিয়াসহ সামগ্রিক সেবা দিয়ে থাকে। ঢাকা, লন্ডন, দুবাই, কানাডা, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায়ও তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, নতুন নেতৃত্ব ও সম্মিলিত অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রে এল–১ ভিসার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ আরও সহজ ও নির্ভরযোগ্য হবে।


























