১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও সরবরাহ ব্যবস্থায় জটিলতার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আগস্টে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

শুক্রবার প্রকাশিত খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্য পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি। প্রতিবেদনটির বরাতে রয়টার্স জানিয়েছে, আগস্টে এফএওর খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ৩ পয়েন্ট। জুলাইয়ে সংশোধিত এই সূচক ছিল ১৩০ দশমিক ৮ পয়েন্ট।

জলবায়ু ও যুদ্ধের প্রভাব

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে তীব্র দাবদাহ ও খরা কৃষিপণ্যের উৎপাদনে প্রভাব ফেলেছে। একই সঙ্গে এল নিনোর আশঙ্কা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

এ ছাড়া ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনাও বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে। এতে খাদ্য সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি বেড়েছে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, খাদ্যপণ্যের এই মূল্যবৃদ্ধি বাজারে ঝুঁকি ফিরে আসার সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বাধার কারণে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে।

বেড়েছে শস্য, তেল ও চিনির দাম

আগস্টে খাদ্যশস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক বেড়েছে।

খাদ্যশস্যের মূল্যসূচক জুলাইয়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে সূচকটি ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ভোজ্যতেলের মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। ২০২২ সালের জুনের পর এটি সর্বোচ্চ পর্যায়।

অন্যদিকে চিনির মূল্যসূচক এক লাফে ১১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এতে ২০২৫ সালের জুনের পর চিনির দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

কমেছে বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাস

এফএও আলাদা প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাসও কমানো হয়েছে। জুলাইয়ের পূর্বাভাসের তুলনায় উৎপাদন ৩ দশমিক ৪ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২ দশমিক ৯৮০ বিলিয়ন টন নির্ধারণ করা হয়েছে।

এটি ২০২৫ সালের তুলনায় প্রায় ২ শতাংশ কম। একই সঙ্গে ২০১৮ সালের পর বার্ষিক উৎপাদন কমার সবচেয়ে বড় হার হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

আপডেট সময় : ১০:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬