দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- আপডেট সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টির এই প্রবণতা পাঁচ দিনের পরও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ু
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। পরে এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার: রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
শনিবার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বর্ষণ হতে পারে।
রোববার: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বরিশাল ও খুলনার কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
সোমবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, বৃষ্টির কারণে কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।






















