০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

যুক্তরাজ্যের ৩ বিমানবন্দরে সাইবার হামলা, চুরি ৮৭ লাখ যাত্রীর তথ্য

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৫১৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮৭ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে গেছে। আক্রান্ত বিমানবন্দরগুলো হলো ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড ও ইস্ট মিডল্যান্ডস।

এই তিন বিমানবন্দর পরিচালনা করে ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন সেবায় ব্যবহৃত গ্রাহকদের তথ্যই মূলত হামলার শিকার হয়েছে।

যেসব তথ্য চুরি হয়েছে

এমএজির তথ্য অনুযায়ী, কার পার্কিং, বিমানবন্দর লাউঞ্জ, ফাস্ট-ট্র্যাক বুকিং ও ওয়াই-ফাই ব্যবহারের সময় গ্রাহকেরা যে তথ্য দিয়েছেন, সেগুলোর কিছু অংশ চুরি হয়েছে।

চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে ইমেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং পোস্টকোড

তবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট বা পেমেন্টসংক্রান্ত তথ্য এই হামলায় চুরি হয়নি বলে জানিয়েছে এমএজি। প্রতিষ্ঠানটির দাবি, আক্রান্ত সিস্টেমে এ ধরনের আর্থিক তথ্য সংরক্ষিত ছিল না।

ফ্লাইট ও যাত্রী নিরাপত্তায় প্রভাব নেই

সাইবার হামলার কারণে বিমানবন্দরগুলোর ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তাতেও কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে এমএজি।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, হামলার ঝুঁকি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা।

যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

এদিকে লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দর যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বিমানবন্দরের নাম ব্যবহার করে আসা অপ্রত্যাশিত ইমেইল, ফোনকল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।

কোনো অর্থ বা ব্যাংকিং তথ্য চেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ হঠাৎ যোগাযোগ করবে না বলেও যাত্রীদের জানানো হয়েছে।

ছুটির মৌসুমে সাইবার হামলায় উদ্বেগ

ছুটির মৌসুমে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো যখন বাড়তি যাত্রীচাপে ব্যস্ত, ঠিক তখনই এই সাইবার হামলার ঘটনা ঘটল।

দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বড় প্রতিষ্ঠানগুলো সাম্প্রতিক সময়ে সাইবার হামলার ঝুঁকিতে পড়ছে। ফলে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের গ্রাহক তথ্য চুরির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুক্তরাজ্যের ৩ বিমানবন্দরে সাইবার হামলা, চুরি ৮৭ লাখ যাত্রীর তথ্য

আপডেট সময় : ১২:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬