০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মাদারগঞ্জে আলাদা ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট সময় : ০১:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এক নারী ও এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ এলাকা থেকে এক নারীর এবং এর আগে বৃহস্পতিবার রাতে গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকার একটি দোকান থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে চরপাকেরদহ এলাকার আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোপা আমন ক্ষেতে পানি দিতে এক কৃষক সেচ পাম্পে গেলে ঘরের ভেতর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় একটি দোকান থেকে সামিউল ইসলাম ফকির আলী (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার রাতে খাবার খেয়ে নিজের দোকানের ভেতর ঘুমিয়ে পড়েন ফকির আলী। বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রাতে তার ভাই লিক্সন দোকানে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।

পরে স্থানীয়রা দোকানের শাটারের নিচ দিয়ে ভেতরে তাকিয়ে মেঝেতে ফকির আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ফকির আলী ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুরোনো টিন ও লোহার ভাঙারি ব্যবসা করে আসছিলেন।

দুই ঘটনায়ই মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তদন্ত করছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারগঞ্জে আলাদা ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬