০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

যুদ্ধের মধ্যেই ইরানে গ্যাসের নতুন মজুতের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বড় ধরনের প্রাকৃতিক গ্যাসের মজুতের সন্ধান পেয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আবিষ্কৃত নতুন এই গ্যাসক্ষেত্রে প্রায় ৭ দশমিক ৫ ট্রিলিয়ন কিউবিক ফুট (প্রায় ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার) গ্যাস রয়েছে বলে জানিয়েছে ইরান।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের গ্যাসে হাইড্রোজেন সালফাইডসহ ক্ষতিকর উপাদানের মাত্রা তুলনামূলক কম। ফলে এখান থেকে গ্যাস উত্তোলন সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে।

তবে পুরো মজুত উত্তোলন করা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। তাদের হিসাব অনুযায়ী, মোট ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মধ্যে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি উত্তোলনযোগ্য হতে পারে।

জ্বালানি তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেও বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ ইরান। সংঘাত শুরুর আগে দেশটি প্রতিদিন প্রায় ৬৫০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করত। তবে সাম্প্রতিক হামলায় তেল ও গ্যাস খাতের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইরানের সরকারি কর্মকর্তাদের দাবি, গত জুলাই মাসে দেশটির দৈনিক গ্যাস উত্তোলন নেমে আসে প্রায় ২৩০ মিলিয়ন ঘনমিটারে।

যুদ্ধ ও অবকাঠামোগত ক্ষতির মধ্যে নতুন এই গ্যাসক্ষেত্রের সন্ধান ইরানের জ্বালানি খাতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুদ্ধের মধ্যেই ইরানে গ্যাসের নতুন মজুতের সন্ধান

আপডেট সময় : ১২:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬