০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির রঙিন মায়াবী ক্যানভাস

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৬০৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বুকে প্রকৃতির অপার সৌন্দর্যের এক মায়াবী নাম পদ্ম বিল বর্ষা এলেই সবুজের বুক চিরে জেগে ওঠে নানা রঙের পদ্মফুল লাল, সাদা আর বিরল হলুদ পদ্মের সমারোহে বদলে যায় পুরো বিলের চিত্র প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের এই পদ্ম বিল এখন ধীরে ধীরে হয়ে উঠছে আকর্ষণীয় এক পর্যটন স্পট।

কুমিল্লার গোমতী নদীর উত্তরে, বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম বর্ষার পানিতে যখন চারপাশের মাঠ-ঘাট ভিজে যায়, তখন ধানি জমির বুকেই যেন প্রকৃতি আঁকে তার নিজস্ব এক ছবি সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে ওঠে পদ্ম।
কোথাও লাল, কোথাও সাদা আর কখনো কখনো দেখা মেলে বিরল হলুদ পদ্মের।

প্রায় ১৫ একর জমিজুড়ে বর্ষা মৌসুমে জমে থাকা পানির ওপর সবুজ পাতার বিছানা তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে থাকে রঙ-বেরঙের পদ্মফুল সকালের নরম রোদ যখন পদ্মের পাপড়িতে এসে পড়ে মনে হয় জলের বুকে কেউ যেন ছড়িয়ে দিয়েছে রঙিন স্বপ্ন।

শিশিরভেজা সবুজ পাতা মৃদু বাতাসের দোলা পাখির কলতান আর ফুলের মিষ্টি সৌরভে চারপাশ হয়ে ওঠে এক মায়াবী প্রকৃতির রাজ্য। পদ্ম বিল,জলের বুকে স্বপ্নের ঝিল।
সবুজ পাতায় শিশির হাসে পদ্মফুলের রঙিন ভাসে।

কখনো নৌকার ছলাৎ ছলাৎ শব্দ,কখনো বাতাসে দুলতে থাকা পদ্মপাতা।আবার কখনো প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানো রঙিন মুহূর্ত।এ যেন শহরের কোলাহল থেকে দূরে,কিছুটা সময় প্রকৃতির সঙ্গে নিজের করে কথা বলার জায়গা।

আর তাই বর্ষা এলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এই পদ্ম বিলে।এখানে এসে মনে হচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। এত সুন্দর পদ্মফুল একসঙ্গে দেখা সত্যিই অসাধারণ।

স্থানীয়দের কাছে এটি বহুদিনের পরিচিত একটি বিল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দিন দিন বাড়ছে এর পরিচিতি।
প্রকৃতির এই সৌন্দর্যকে ঘিরে স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে নতুন সম্ভাবনার স্বপ্ন।পরিকল্পিতভাবে পর্যটন সুবিধা গড়ে উঠলে এই পদ্ম বিল হয়ে উঠতে পারে কুমিল্লার অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান।

পদ্ম বিল শুধু একটি জলাভূমির নাম নয়,এ যেন কুমিল্লার প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস।বর্ষা এলেই যার বুকজুড়ে ফুটে ওঠে রঙিন স্বপ্ন,যেখানে ফুল কথা বলে,
বাতাস গান গায়,আর প্রকৃতি আপন মনে সাজে নতুন রূপে।এই সৌন্দর্য আমাদের,এই প্রকৃতি আমাদের সম্পদ।

তাই উন্নয়নের পাশাপাশি প্রয়োজন এর সংরক্ষণ।
অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলে কিংবা পরিবেশের ক্ষতি করে নয় প্রকৃতিকে ভালোবেসেই বাঁচিয়ে রাখতে হবে কুমিল্লার এই পদ্ম বিলকে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির রঙিন মায়াবী ক্যানভাস

আপডেট সময় : ০২:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬