ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে অভিযান
ময়মনসিংহ প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রতিপাদ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার আয়োজনে এ অভিযান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান।
জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসনের নয়, প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পলিথিনমুক্ত দেশ গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা স্কাউট ভবন থেকে শুরু হওয়া অভিযানটি এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত পরিচালিত হয়। এতে স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক অপসারণ করা হয়।
























