০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ভাটারায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৭৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ভাটারা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি প্রস্তুতি সভা থেকে ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা ১৫ আগস্টকে ঘিরে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের পরিকল্পনাও ছিল বলে পুলিশের দাবি।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের দাবি, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা বা সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। আটক ৫৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাটারায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী আটক

আপডেট সময় : ১২:২২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬