০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ আছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও অতীতে একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্রিফিং এবং সরকারের প্রকাশ্য বক্তব্যে বাংলাদেশের অবস্থান ভারতের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে ভারতের পক্ষ থেকে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজন রয়েছে।

শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বিভিন্ন বক্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেও সরকারের অবস্থান পরিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভারতের পক্ষ থেকে পরবর্তী সময়ে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই—এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের মানুষের মধ্যে বিষয়টি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সরকারের সঙ্গে নয়; এ সম্পর্ক হওয়া উচিত দুই দেশের জনগণের মধ্যে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নতুন বাস্তবতার আলোকে পুনর্বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’ করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ আছে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬