০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ট্রাম্পের ৭৫ দেশের গ্রিনকার্ড ফ্রিজের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনা ও গ্রিনকার্ড তৈরির প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি জেলা আদালত।

গত ৩ আগস্ট ওয়াশিংটন ডিসির কলাম্বিয়া জেলার জেলা আদালতের বিচারক অমিত মেহতা এ রায় দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়াসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ড ও নাগরিকত্বের আবেদন পর্যালোচনা এবং গ্রিনকার্ড প্রস্তুত প্রক্রিয়া ২১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।

ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, এসব দেশের নাগরিকদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি, অনেকেই কর্মবিমুখ এবং সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। এসব কারণ দেখিয়েই ওই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে মামলা করেন। এর মধ্যে ওয়াশিংটনের কলাম্বিয়া জেলা আদালতের মামলাতেই এ রায় আসে।

রায় ঘোষণার সময় বিচারক অমিত মেহতা বলেন, ৭৫ দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন ও প্রক্রিয়া স্থগিত করার পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় যে যুক্তি দিয়েছে, তা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নাগরিকত্ব আইন (আইএনএ)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে মামলার শুনানিতে বিচারক পর্যবেক্ষণ করেন, আইএনএ অনুযায়ী কংগ্রেস পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে ক্ষমতা দিয়েছে, মন্ত্রণালয় তার চেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করেছে।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আদালতের রায়। এর আগে গত মে মাসে ম্যাসাচুসেটসের একটি জেলা আদালতও একই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছিল।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাম্পের ৭৫ দেশের গ্রিনকার্ড ফ্রিজের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

আপডেট সময় : ০৪:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬