০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

শেখ হাসিনার ভাষণ বিতর্কে ভারতের ব্যাখ্যা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল গণমাধ্যম অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে ভারত সরকারের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনি যে অনুষ্ঠানের কথা উল্লেখ করছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন, “ওই অনুষ্ঠানে যেসব মতামত প্রকাশ করা হতে পারে, সেগুলোরও ভারত সরকার কোনো অনুমোদন বা সমর্থন দেয় না।”

রণধীর জয়সওয়াল জানান, নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার সম্ভাব্য ভাষণ নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ রয়েছে, সেই আয়োজনের সঙ্গেও ভারত সরকারের কোনও ভূমিকা নেই।

গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন—এমন খবর প্রকাশের পর বাংলাদেশ সরকার ভারতের কাছে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকার ভাষ্য, এ ধরনের আয়োজন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক গতিধারায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টা তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার ভাষণ বিতর্কে ভারতের ব্যাখ্যা

আপডেট সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬