০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বগুড়ায় এআই প্রযুক্তিতে যুব দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আরিফ রেহমান ( বগুড়া)
  • আপডেট সময় : ০৪:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মুখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান
, অতিরিক্ত পুলিশ সুপার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, যুব উন্নয়ন অধিদ অধবা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা সময়ের দাবি। এই প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

এর ফলে তারা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

বক্তারা আরও বলেন, দক্ষ ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে তরুণদের আত্মকর্মসংস্থান, ফ্রিল্যান্সিং এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার নতুন সুযোগ সৃষ্টি হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় এআই প্রযুক্তিতে যুব দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:২১:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬