০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

যুবকরাই রক্ত দিয়ে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনে: ত্রাণমন্ত্রী দুলু

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎”বাংলাদেশ মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে, আর তখন যুবকরাই রক্ত দিয়ে দেশকে আবার সঠিক পথে নিয়ে আসে। যুগে যুগে আন্দোলন-সংগ্রামে দেশমাতৃকার মুক্তিতে যুব সমাজই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।”
‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
‎শনিবার লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একটি বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ব্যক্তি ও সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে। আজ রোপণ করা একটি চারা ভবিষ্যতে ফলদ বা বনজ বৃক্ষে পরিণত হয়ে আগামী প্রজন্মের উপকারে আসবে।
‎তিনি আরও বলেন, বর্তমান সরকার যুব সমাজকে সঠিক পথে রাখতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে অভিভাবক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য দেন জামাল হোসেন ও আয়সা সিদ্দিকা কথা।
‎অনুষ্ঠান শেষে ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে ১ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবকরাই রক্ত দিয়ে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনে: ত্রাণমন্ত্রী দুলু

আপডেট সময় : ০৬:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬