একদিনের সফরে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জনগণকে সাথে নিয়ে দেশ এগিয়ে নিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের বাটাজোর ইউনিয়নে ৬০০ পরিবারে হাতে ফ্যামিলি কার্ড বিতরণের সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ফ্যামিল কার্ড বিতরণের মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।এর আগে সকাল ১০ টায় বরিশালের সরিকল খালের পাশে বৃক্ষরোপণ রোপণ করেন তিনি। এই সময় তিনি বলেন, সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। বৃক্ষ রোপণের পাশাপাশি তার যত্ন নেয়ার আহবান জানান তারেক রহমান। চট্টগ্রাম অঞ্চলে অনেক বৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে এমনি হচ্ছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে যান তারেক রহমান।

























