জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জাহিদের মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ক্যান্সারে আক্রান্ত ছোট সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দফতরে এই আবেগঘন সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অসুস্থ জিসানের উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তার মা ফাতেমা তুজ জোহরাকে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরির আশ্বাস দেন। ২০২৪ সালের ৫ই আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। বড় সন্তানকে হারানোর ঠিক দুই সপ্তাহ পর তিনি জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এরপর গত সাত মাস আগে তিনি তার স্বামীকেও হারান। চরম অসহায়ত্বের মধ্যে পড়া এই শহীদ পরিবারের পাশে দাঁড়াতে ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী।





















