ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন শুরু, যমুনা ফিউচার পার্কে দীর্ঘ লাইন
- আপডেট সময় : ০৪:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
প্রায় দুই বছর পর আবারও চালু হয়েছে ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন কার্যক্রম। সোমবার থেকে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন জমা নেওয়া শুরু হয়। এর মধ্যে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত কেন্দ্রটিতে সকাল থেকেই ভিড় করেন শত শত আবেদনকারী। অনেকেই সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন নিজের আবেদন জমা দেওয়ার জন্য।
দীর্ঘদিন ধরে টুরিস্ট ভিসা বন্ধ থাকায় অনেকের ভ্রমণ পরিকল্পনা আটকে ছিল। আবেদন কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভিসা প্রত্যাশীরা। কেউ যাচ্ছেন চিকিৎসার জন্য, কেউ আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে, আবার কেউ পরিকল্পনা করছেন অবকাশ যাপনের।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদনকারীদের সুবিধার্থে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে প্রথম দিনের অতিরিক্ত চাপের কারণে কিছুটা অপেক্ষা করতে হয়েছে অনেককেই।
দীর্ঘ বিরতির পর ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন শুরু হওয়ায় আবেদনকারীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। গত দুইদিনের যমুনা ফিউচার পার্কে দীর্ঘ লাইন সেই চিত্রই তুলে ধরেছে। এখন আবেদনকারীদের অপেক্ষা—কবে হাতে মিলবে কাঙ্ক্ষিত ভিসা।


























