দেশের স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা প্রয়োজন : জামায়াত আমির
- আপডেট সময় : ০৩:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি জানান, এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে সরকারের প্রতি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সকালে সংসদ অধিবেশন একথা বলেন তিনি। আমির বলেন, সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উপস্থাপন করা উচিত। জনগণের প্রতিনিধিরা যখন এসব বিষয়ে অবগত থাকবেন, তখন সরকার ও জনগণের মধ্যে আস্থা ও সেতুবন্ধন আরও দৃঢ় হবে বলেও জানান জামায়াত আমির। বর্তমানে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প এবং বৈদেশিক কর্মসংস্থান। তিনি বলেন রপ্তানি খাতকে আরও বহুমুখী করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। জামায়াত আমির আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী গেলো দুই সফরে এসব বিষয় গুরুত্ব দিয়ে দু’দেশের সঙ্গে আলোচনা করেছেন।

























