অপ্রয়োজনীয় প্রকল্প দেশকে ঋণের ঝুকিতে ফেলেছে : বানিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৯০১ বার পড়া হয়েছে
বিগত সময়ের অপ্রয়োজনীয় প্রকল্প দেশকে ঋণের ঝুকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প আয়োজিত এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষ কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। কর্মশালায়, এসএমই উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত ভ্যাট মওকুফের দাবি জানান সংশ্লিষ্টরা।
দেশে বর্তমানে ১ কোটি ১৭ লাখ অর্থনৈতিক ইউনিট রয়েছে, যার প্রায় ৯৫ শতাংশই কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাই এসএমই খাতকে অবহেলিত রেখে কোনভাবেই দেশের আর্থিক উন্নয়ন সম্ভব নয়।
ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ-অডিটোরিয়ামে এক কর্মশালায় এসএমই খাতের গুরত্ব তুলে ধরেন বক্তারা। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এসএমই ফাউন্ডেশন কর্মকর্তা।
বিনিয়োগের সব থেকে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়া।এর প্রাপ্তির দীর্ঘসূত্রিতা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনা হবে। সেই সাথে এসএসই খাতে গতি আনতে নতুন করে বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
বিগত সরকার অল্প সময়ে অনেক ঋণ নিয়েছে, কিন্তু বাস্তবে দেশে অর্থনৈতিক উন্নতি হয়নি বলে দাবি করেন মন্ত্রী।



























