সামাজিক মাধ্যমের গুজব প্রতিরোধে সরকারের ফ্যাক্ট চেকিং চলছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব প্রতিরোধে সরকারের সার্বক্ষণিক ফ্যাক্ট চেকিং কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ সোমবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
সংসদে তথ্যমন্ত্রী জানান, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে গুজব ছড়ানোর অপরাধে ১৬টি ওয়েবসাইট, ১শ’টি এক্স অ্যাকাউন্ট এবং ৩শ’র বেশি ফেসবুক অ্যাকাউন্ট সনাক্ত করা হয়েছে।
একই অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, ক্রমবর্ধমান চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধানে কাজ করছে সরকার; যার অংশ হিসেবে ইতোমধ্যে দেশে পাঁচটি কয়লাখনি আবিষ্কৃত হয়েছে। এর আগে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনা ও বিভিন্ন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর আলোচনার মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের আজকের অধিবেশন শুরু হয়।



























