গণমাধ্যমের সমস্যা নিরসনে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
গণমাধ্যমের সব পক্ষকে নিয়ে সমস্যা নিরসনে কাজ করবে সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে নানা সমস্য বিদ্যমান রয়েছে। এসব সমস্যা নিরসনে সরকার সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায়। সরকার সব সমস্যার সমাধানে আগ্রহী বলেও জানান জহির উদ্দিন স্বপন।

























