দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল জানান, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো একে একে পূরণ করা হবে। মাদক প্রসঙ্গে তিনি বলেন, তরুণ-যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে — যা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। শুধু পরিবার নয়, সমাজের সবাইকে একত্রিত হয়ে এই সমস্যা প্রতিরোধে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। মাদকমুক্ত তরুণ সমাজ গড়ে তোলাই দেশের সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিতের প্রধান পথ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।























