ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। তার উপস্থিতির মধ্য দিয়ে সরকারের ঈদপরবর্তী নিয়মিত কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুর দেড়টায় মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির উন্নয়নে করণীয় নির্ধারণ সভায় ছাড়াও আরো বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

















