নেত্রকোনার জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের আশ্বাস রেলমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলার জারিয়া রেলস্টেশন থেকে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
বিকেলে জারিয়া রেলস্টেশন এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। রেলমন্ত্রী জানান, মাঠপর্যায়ের সমীক্ষা, জমি অধিগ্রহণ ও অন্যান্য জটিলতা সমাধান করে ধাপে ধাপে প্রকল্পের কাজ এগিয়ে নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার কায়সার কামাল, রেল সচিব ফাহিমুল ইসলাম, রেলের মহাপরিচালক আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয়রাও দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।























