মধ্যসত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলোতে অস্থিরতা : জামায়াত আমীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
মধ্যসত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের উর্ধগতি তৈরি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধীদল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াত আমির। এসময় জামায়াতের ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
























