বিগত দিনে দূর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৭৩০ বার পড়া হয়েছে
বিগত দিনে দূর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে আমার পিছিয়ে আছি।
সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশে ছাত্র কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নিতিমালা থাকা দরকার। যা তৈরি করা রাষ্ট্র ও সমাজের জন্য বড় চ্যালেঞ্জ।তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম জগৎতের বড় প্লাটফর্ম হলো সোস্যাল মিডিয়া। তবে, সেখানে কাজ করার জন্য কোন বিধান নেই। যা সমাধানে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শিক্ষনীয় কনটেন্ট গণমাধ্যমে প্রচারের জন্য তাগিদ দিয়েছেন। এসময়, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলছেন, জুলাই গনঅভ্যুত্থানের পর যে পরিবর্তন আশা করেছিলাম তা হয়নি। এসময় বক্তারা স্বাধীন শিক্ষা কমিশন গঠনে মন্ত্রীর সহায়তা কামনা করেছেন।

























