বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান ঘাঁটি ও ফ্লাইং একাডেমি স্থাপনের ঘোষণা বিমানমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বগুড়াকে উত্তরাঞ্চলের একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রস্তাবিত এই প্রকল্পে আন্তর্জাতিক মানের কার্গো পরিবহন ব্যবস্থা, পাইলট ট্রেনিং সেন্টার, বিমান রক্ষণাবেক্ষণ সুবিধা এবং আধুনিক নেভিগেশন ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সকালে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করে একথা জানান তিনি। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে ছিলো। মন্ত্রী জানান, উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিতে বগুড়ায় কারগো সুবিধা সহ আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সম্ভাব্য অবকাঠামোগত উন্নয়ন, রানওয়ে সম্প্রসারণ, কার্গো সুবিধা ও আধুনিক টার্মিনাল নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।























