রাজবাড়ীতে যত্রতত্র আবর্জনা ফেলার কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
- আপডেট সময় : ১১:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে এলাকার জনগণ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ভোগান্তিতে পড়ছেন এই এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষ। বাড়ছে মশার উপদ্রপ, ডেঙ্গুতে আক্রান্ত অনেকেই। পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মীর অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
রাজবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় যত্রতত্র ময়লা ফেলার কারণে চরম দুর্ভোগে রয়েছে এখানকার লক্ষাধিক জনগণ। বিশেষ করে পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত নাজুক। এই অঞ্চলে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে, বিশেষ করে রাজবাড়ী সরকারি কলেজ রোড দিয়ে। এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। কিন্তু, ময়লার স্তূপের কারণে এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। মশার উপদ্রব ব্যাপক আকার ধারণ করেছে, যা গত বছর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের প্রধান কারণ হয়ে দেখা দেয়। অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা বাড়িয়ে দিয়েছে এলাকার স্বাস্থ্যঝুঁকি।
পৌরসভার অন্যান্য এলাকায়ও একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী এবং নির্দিষ্ট ডাস্টবিনের অভাব রাজবাড়ী পৌরসভার সেবা ব্যবস্থাকে ব্যাহত করছে, ফলে এই এলাকায় বাস করা মানুষের জন্য এটি একটি গুরুতর সমস্যা হয়ে দেখা দিয়েছে।
সচেতনতার অভাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ার কারণে পৌরসভার পরিচ্ছন্নতা সেবা সংকটে পড়েছে, যার ফলস্বরূপ নাগরিকদের জীবনে সৃষ্টি হয়েছে নানা সমস্যা। সমাধানে ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পৌরসভা থেকে একটি ডাম্পিং স্টেশন করা হলে দ্রুত এই সমস্যার সমাধান সম্ভব।



























