এক হাতে ছাতা অন্য হাতে ভালোবাসা
- আপডেট সময় : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নেতৃত্ব শুধু মঞ্চের ভাষণে প্রকাশ পায় না, প্রকাশ পায় প্রিয় মানুষের হাতটা শক্ত করে ধরে রাখার মধ্যেও। বৃষ্টি ভেজা এই দৃশ্যটা যেন একটা নীরব বার্তা দিচ্ছে,
“যে মানুষ পরিবারকে আগলে রাখতে জানে, সে মানুষই দেশ ও মানুষের দায়িত্বও হৃদয় দিয়ে পালন করতে পারে।”
সিলেটে ঝুম বৃষ্টির মধ্যেও দেশবাসীর চোখে পড়লো ক্ষমতার শীর্ষে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। ঝুম বৃষ্টির মাঝে ও এক হাতে ছাতা, অন্য হাতে জীবনসঙ্গী। ক্যামেরায় ধরা পড়া ভাইরাল এ দৃশ্যটি শুধু একটি মূহূর্ত নয় বরং একটি অনুভূতি, একটি বার্তা। দায়িত্ব যত বড়ই হোক, সম্পর্কের যত্ন তার চেয়েও বড়। সবার উপরে বাংলাদেশ, তারেক রহমানের ক্যাপে লেখা এ স্লোগানের পাশাপাশি ব্যক্তি জীবনেও দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ তুলে ধরলেন তারেক রহমান।
জনাব তারেক রহমান শুধু রাজনৈতিক নেতৃত্বের প্রতীক নন, তিনি একজন দায়িত্বশীল জীবনসঙ্গীও এমন একটি চিত্রই শনিবার ফুটে উঠেছে সিলেটে। প্রিয় মানুষকে সম্মান, ভালোবাসা আর নিরাপত্তা দেওয়ার মাঝেও একজন মানুষের আসল ব্যক্তিত্ব ফুটে ওঠে।
ভাইরাল হওয়া দৃশ্যে তারেক রহমানকে তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের সাথে দেখা যায়, যা সমর্থকদের একটি অংশের মধ্যে ইতিবাচক আবেগ তৈরি করেছে। কেউ কেউ এই মুহূর্তকে “মানবিক দিকের প্রকাশ” হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—এটি নিছকই একটি ব্যক্তিগত ও স্বাভাবিক পারিবারিক মুহূর্ত, যার রাজনৈতিক ব্যাখ্যা টানা উচিত নয়।
অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান ডিজিটাল যুগে যেকোনো ব্যক্তিগত মুহূর্তও দ্রুত জন আলোচনায় রূপ নেয় এবং তা ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বিশেষ করে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এমন দৃশ্য আরও বেশি নজর কাড়ে।
সব মিলিয়ে এই এক ফ্রেমের বৃষ্টি ভেজা মুহূর্ত যেন কেবল একটি ছবি নয়—এটি হয়ে উঠেছে নানা ব্যাখ্যা, আবেগ আর আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ এতে দেখছেন একজন মানুষের ব্যক্তিগত জীবনের কোমল অধ্যায়, আবার কেউ খুঁজে নিচ্ছেন নেতৃত্বের ভিন্ন এক মানবিক প্রতিচ্ছবি।




















