পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
২০১৫ সালের বিধিমালা অনুযায়ী শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন।
পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচী দেয় শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সেসন জটের শংকায় পড়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। এর আগে দাবি আদায়ে মঙ্গলবার কর্মবিরতি পালন করে শিক্ষকরা। দাবি আদায়ে গত রোববার সন্ধ্যা ৭ টা থেকে আমরণ অনশনে বসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন। তিনি সোমবার রাতে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

























