সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
- আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের বিকেলের মধ্যেই তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
আজ শেষ দিন হওয়ায় ইসি কার্যালয়ে প্রার্থীদের ভিড় ও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায়।
সংসদের সাধারণ আসনের আনুপাতিক হার অনুযায়ী এবার সংরক্ষিত ৫০টি আসন বণ্টন করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত ও ১১ দলীয় জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র মোর্চা ১টি আসন পেয়েছে।
গতকাল বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ শরিক দলগুলোও তাদের ১৩ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বলে জানা গেছে।























